অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি গণনা শুরু ২০২৮ সালে
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা; যা মোট ঋণের প্রায় ১৭ শতাংশ। মাত্রাতিরিক্ত খেলাপির কারণে সঞ্চিতি সংরক্ষণের (প্রভিশন) পরিমাণ বেড়েছে; যা অনেক ব্যাংকের পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে আপত্তি তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আইএমএফের প্রস্তাবিত আর্থিক খাতের সংস্কারের মধ্যে খেলাপি এবং প্রভিশনিং নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের মধ্যে ইতিমধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে খেলাপি ঋণ এবং প্রভিশনিং আন্তর্জাতিক মানের করতে বিশদ সময়কাঠামো ঘোষণা করেছে; যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্টান্ডার্ড-৯-এর (আইএফআরআই-৯) কাঠামো অনুযায়ী ২০২৮ সাল থেকে শতভাগ বাস্তবায়ন করা হবে মর্মে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন রোপম্যাপ বাস্তবায়নে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইওর নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠন করা হবে। সেই কমিটি সুনির্দিষ্ট নিয়ম মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী প্রতিবেদন দাখিল করবে। এ ছাড়া ব্যাংকগুলোর বাস্তবায়ন কমিটিতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস (এফএ), তথ্যপ্রযুক্তি (আইটি), চিফ রিস্ক অফিসার (সিআরও), চিফ ফাইন্যান্সিয়াল অফিসারসহ (সিএফও) সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে সুচারুরূপে প্রতিবেদন তৈরি করে ব্যাংকের পরিচালনা পর্ষদকে অবহিত করবে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনের দেশের বাইরে থেকে কারিগরি ও দক্ষতাসংক্রান্ত সহায়তা নেওয়া যাবে।
Posted ১০:৫৬ AM | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com