| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 170 বার পঠিত
এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫’ সম্প্রতি হবিগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন এমডি এম শামসুল আরেফিন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমডি মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।
Posted ৬:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam