| বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
চলতি মূলধন ও ট্রেড লেন্ডিং-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) ঋণ হিসেবে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে গতকাল উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক পরিচালক অ্যালেন ফরলেমো উপস্থিত ছিলেন।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam