| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 140 বার পঠিত
ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ ইকবাল
ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইকবাল। এর আগে তিনি সিটিজেনস ব্যাংকে এসইভিপি ও হেড অব বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে মোহাম্মদ ইকবাল অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে কর্মরত ছিলেন। এসব ব্যাংকে তিনি করপোরেট, ইমার্জিং করপোরেট, এসএমই ও বিশেষ প্রোগ্রামের প্রধান, ক্রেডিট রিস্ক, এগ্রিকালচার ক্রেডিট, রিটেইল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং (এসএমই সেগমেন্ট), সাসটেইনেবল ফাইন্যান্স, আর্থিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফাইন্যান্স) ও এমকম (ব্যাংকিং) সম্পন্ন করেছেন।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam