| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
এমটিবি ও দেওয়ান ফ্যাশন ওয়্যারসের মধ্যে চুক্তি স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি ও দেওয়ান ফ্যাশন ওয়্যারস লিমিটেডের মধ্যে পে-রোল ব্যাংকিং পরিষেবা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এমটিবির করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানে চুক্তিপত্র বিনিময় করা হয়। এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, ডিএমডি ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. শাফকাত হোসেন, হোলসেল ব্যাংকিংয়ের প্রধান হাবিবুর রহমান এবং দেওয়ান ফ্যাশন ওয়্যারসের এমডি মো. কবির হোসেইন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির হেড অব রিটেইল সেগমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি তাহসিন তাহের, হেড অব পে-রোল ব্যাংকিং রশিদ আহমেদ বিন ওয়ালী ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পে-রোল ব্যাংকিং) তানজিনা আলী এবং দেওয়ান ফ্যাশন ওয়্যারসের জিএম মো. বজলুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam