| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
মিডল্যান্ড ব্যাংকের কটিয়াদী শাখা উদ্বোধন
কিশোরগঞ্জে মিডল্যান্ড ব্যাংক পিএলসির কটিয়াদী শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। এ সময় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন প্রধান মো. রাশেদ আক্তার, কটিয়াদী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালকসহ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।
Posted ৮:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam