শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সাথে বীমা চুক্তি করেছে রবি

  |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   219 বার পঠিত

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সাথে বীমা চুক্তি করেছে রবি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সাথে বীমা চুক্তি করেছে রবি

বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং রবি’র সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরীত হয়েছে। এই চুক্তির আওতায় রবি’র আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত ১ হাজার ৪৫০ জনেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা পাবেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি ও আর ভেঞ্চারসের কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় আসবেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এফসিএ, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মীদের জন্য একটি সহায়ক ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com