শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২ হাজার ৮৯৫ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

  |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

২ হাজার ৮৯৫ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

২ হাজার ৮৯৫ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে গ্রাহকদের বিমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি বাবদ পরিশোধ করা অর্থ।

মেটলাইফ বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালে মেটলাইফের নিষ্পত্তিকৃত মোট বিমা দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ২৩৭ কোটি টাকা; মৃত্যু দাবি বাবদ ১৪০ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তিসহ আরও অন্যান্য কারণে ২ হাজার ৫১৮ কোটি টাকা পরিশোধ করা হয়।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বিমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে, বিমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি, যাতে মেটলাইফের গ্রাহকেরা তাঁদের বিমা দাবি দ্রুত ও সহজে পেয়ে যান। এ দেশের বিমাশিল্পের ওপর মানুষের বিশ্বাস ও আস্থা বৃদ্ধির কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।’

বর্তমানে বাংলাদেশে ৯০০টির বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বিমা সেবা প্রদান করছে মেটলাইফ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com