| বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সদ্য সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দুজন সহকারী মুখপাত্র কাজ করবেন। তারা হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam