| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 156 বার পঠিত
এসআইবিপিএলসির উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিপিএলসি) উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে সম্প্রতি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত এমডি মো. নাজমুস সায়াদাত। উত্তরা শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মদ মিজানুল কবির, লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, হিউম্যান রিসোর্স ডিভিশনের ভিপি এটিএম সাখাওয়াত হোসেন, গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার ব্যবস্থাপক একেএম সাজ্জাদ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমাবেশে তিন শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam