শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

  |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আইএফআইসি ব্যাংকের জামানতহীন ৭ হাজার ১২৯ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনি স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারির এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে ঋণযোগ্যতা যাচাই না করে জামানতবিহীন মোট ৭ হাজার ১২৯ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে সে বিষয়গুলোও আমলে নেয়া হবে। অভিযোগগুলোর অনুসন্ধান করবে দুদকের মানি লন্ডারিং অনুবিভাগ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com