শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মূল্যস্ফীতি হ্রাসকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেই হবে নতুন মুদ্রানীতি

  |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

মূল্যস্ফীতি হ্রাসকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেই হবে নতুন মুদ্রানীতি

মূল্যস্ফীতি হ্রাসকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেই হবে নতুন মুদ্রানীতি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূল্যস্ফীতি হ্রাসকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেই ঘোষিত হচ্ছে নতুন মুদ্রানীতি।

গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান মুদ্রানীতির ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রায় তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সেই সঙ্গে আছে এখনকার বিশেষ রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে সাধারণত অর্থনীতির স্থবিরতা দেখা যাচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক আবারো নীতি সুদহার বাড়াচ্ছে কিনা সেদিকে দৃষ্টি থাকবে সবার।

শীতকালীন সবজির দাম অনেকটাই কম এখন। ফলে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। এখন জনমনে নতুন শঙ্কা আসন্ন পবিত্র রমজান মাস নিয়ে। মুদ্রানীতি প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানান, অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত সংকুলানমুখী মুদ্রানীতির ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও থাকবে। এক্ষেত্রে সুদহার আরো বাড়ানোর ঘোষণা আসতে পারে।

নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত পাঁচ মাসে ৫০ ভিত্তি পয়েন্ট করে তিন দফা নীতি সুদহার বাড়ানো হয়েছে, বর্তমানে যা ১০ শতাংশ। নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হচ্ছে না, বরং এর প্রভাবে বাজারে সব ধরনের ঋণের সুদহার বেড়ে গেছে। বেসরকারি খাতে ঋণের চাহিদাও তলানিতে নেমে এসেছে, অর্থনীতিতে যার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক আগামী মুদ্রানীতিতে কী পদক্ষেপ নেবে, সেটাই দেখার অপেক্ষায় ব্যবসায়ী মহল।

সম্প্রতি গভর্নর আহসান মনসুর ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বেশকিছু উদ্যোগ নিয়েছে। এতে শিগগিরই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। আসন্ন পবিত্র রমজান মাসে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো ধরনের মার্জিন ছাড়াই ঋণপত্র খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com