| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
এবার বিমা দিবস পালন করবে না সরকার, নেপথ্য কারণ কী
পাঁচ বছর ধরে জাতীয় বিমা দিবস পালিত হয়ে এলেও এবার তা হচ্ছে না। জাতীয় বিমা দিবস যৌথভাবে আয়োজন করে থাকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দিবসটি পালন সামনে রেখে দুই মাস আগে প্রস্তুতিমূলক বৈঠক করার চিঠি দিয়েছিল বিমা খাতের মালিকপক্ষের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনকে (বিআইএ)। পরে বৈঠকটি আর হয়নি। বিমা দিবসের আর বাকি আছে ১৫ দিন। অথচ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও আইডিআরএ এ বিষয়ে এখনো চুপচাপ।
২০২০ সালের ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্র জারি করে ১ মার্চ জাতীয় বিমা দিবস উদ্যাপনের ঘোষণা দেয়। ওই পরিপত্রে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবেও ঘোষণা দেওয়া হয়। পরে ২০২৩ সালে দিবসটিকে ‘ক’ শ্রেণিতেও উন্নীত করা হয়।
Posted ৫:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam