শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তি নিয়ে সংলাপ

  |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তি নিয়ে সংলাপ

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তি নিয়ে সংলাপ

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে ঢাকায় একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ব্যাংক টাউনে টিম ইনক্লুশন বাংলাদেশ আয়োজিত এ সংলাপে দেশের ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

সংলাপটি যৌথভাবে আয়োজন করে মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ ও প্রাইম ব্যাংক পিএলসি। এতে ব্যাংকিং সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ ও এসব চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হয়।

সংলাপে শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীসহ ১০ জন স্টেকহোল্ডার তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগের ১০ জন কর্মকর্তা ব্যাংকিং সেবার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত দেন।

মোনাশ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক শাহরিয়ার আবু জাফর আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। এছাড়া আইনজীবী অ্যাডভোকেট শাহানা শারমিন ব্যাংকিং সেবায় সবক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রাইম ব্যাংকের কর্মকর্তা কাজী রাশেদ মাহবুব, নিশাত মোবাশ্বেরা খান ও পাটওয়ারী তানভীর রহমান সিদ্দিকী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা বাড়াতে হবে।

সংলাপে ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা ও প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ অ্যাপের বিভিন্ন সেবা তুলে ধরা হয়। এছাড়া ব্রেইল ও সাইন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, শারীরিকভাবে অক্ষম গ্রাহকদের জন্য উপযোগী ব্যাংকিং অবকাঠামো এবং ঋণপ্রাপ্তির জটিলতা দূর করার আহ্বান জানানো হয়।

এ সংলাপ শুধুমাত্র আলোচনা নয়, বাস্তবিক পদক্ষেপ নেয়ার একটি উদ্যোগ ছিল বলে আয়োজকরা জানান। তারা বলেন, প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তির জন্য সম্মিলিত দায়িত্ব নিয়ে সবার জন্য বাধাহীন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com