| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
প্রাইম ব্যাংকের সঙ্গে পেরোল চুক্তি করল রূপালী লাইফ ইন্স্যুরেন্স
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এএমডি অ্যান্ড সিএফও মিঠুন চন্দ্র পাল এফসিএ; কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম; ইভিপি মো. আব্দুল্লাহসহ প্রমুখ।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam