শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লাইফ বীমা কোম্পানির পরিচালকদের ভার্চুয়ালি সভা বন্ধ

  |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

লাইফ বীমা কোম্পানির পরিচালকদের ভার্চুয়ালি সভা বন্ধ

লাইফ বীমা কোম্পানির পরিচালকদের ভার্চুয়ালি সভা বন্ধ

লাইফ বীমা কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোন কমিটির সভা ভার্চুয়ালি করা যাবে না। এমনকি পর্ষদের কোন সভায় কোন ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না; প্রত্যেককে সকল সভায় অবশ্যই স্বশরীরে অংশগ্রহণ করতে হবে।

এমন নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। উল্লেখিত আদেশ যথাযথভাবে পরিপালন করার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (একচ্যুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com