শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমটিবি ও গুলশান সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

এমটিবি ও গুলশান সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি ও গুলশান সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও গুলশান সোসাইটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় গুলশান এলাকার নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পুলিশ মোতায়েনের জন্য আর্থিক সহায়তা দেবে এমটিবি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো ছিলেন এমটিবির ডিএমডি মো. শাফকাত হোসেন ও আবদুল মাননান, হেড অব গ্রুপ এইচআর মাসুদ মুশফিক জামান, হেড অব ব্র্যান্ড মো. রজার ইবনে আজাদ ও গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবীব ও নির্বাহী কমিটির সদস্য শ্রাবন্তী দত্ত।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com