শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এস আলমের ছেলেসহ ইসলামী ব্যাংকের ১২ শীর্ষ কর্মকর্তাকে তলব

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

এস আলমের ছেলেসহ ইসলামী ব্যাংকের ১২ শীর্ষ কর্মকর্তাকে তলব

এস আলমের ছেলেসহ ইসলামী ব্যাংকের ১২ শীর্ষ কর্মকর্তাকে তলব

বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুদকে হাজির হয়ে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক আবু সাঈদ সই করা তলবি চিঠি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

তলবি চিঠিতে দুদকে হাজির হওয়ার সময়, উল্লেখিত কর্মকর্তাদের পরিচয়পত্র, টিআইএন ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসার কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে  এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নলিখিত ব্যক্তিদের মোনিকো ফার্মা লিমিটেড এর অনুকূলে ১০০ কোটি টাকা ঋণ/বিনিয়োগ সংক্রান্ত বক্তব্য গ্রহণ করা একান্ত প্রয়োজন।

ব্যাংকটির ঢাকা সেন্ট্রাল জোনের এসভিপি মো. নাজমুল হুদা সিরাজী, সাবেক ভাইস প্রেসিডেন্ট দিলরুবা হায়াত, এফএডিপি মো. আবু হানিফ, এসপিও শরিফুল ইসলাম, এস আলম গ্রুপের কর্ণধার মাসুদ আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম, ব্যাংকটির নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ মোহাম্মদ কাসেমকে আগামী ২৬ ফেব্রুয়ারি সকালে দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আর ২৭ ফেব্রুয়ারি তলব করা হয়েছে ব্যাংকটির পর্যবেক্ষক ও পরিচালক মো. সারওয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা চৌধুরী, ইভিপি মো. শামসুদ্দোহা, মীর রহমত উল্লাহ, এসইভিপি আবু সাঈদ মো. ইদ্রিস ও ডিএমডি কাজী মো. রেজাউল করিম।

দুদক থেকে পাওয়া তথ্যানুসারে, এর আগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে এক হাজার ৯২ কোটি টাকা লুটপাটে আহসানুল আলমসহ ৫৮ জন, চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে প্রায় এক হাজার ১১৪ কোটি টাকা লুটপাটে গত ৯ জানুয়ারি এবং গত ২৮ জানুয়ারি ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা আত্মসাতের ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিকের সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং সেঞ্চুরী ফুড প্রোডাক্টসের মালিক আরিফুল ইসলাম চৌধুরীসহ ৫২ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক।

গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম বা এস আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর বিভিন্ন সময় ব্যাংকটির ঋণ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com