শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি

জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে সহকারী ম্যানেজার পদে ৫৯ জনকে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করে গত ১০ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ৭ এপ্রিল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন অনুর্ধ্ব ৩০ বছর বয়সীরা এতে আবেদন করতে পারবেন। আগামী ১৮ মার্চের বিকেল ৫টার মধ্যে http://jbc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি বাবদ প্রার্থীকে মোট২২৩ টাকা টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে প্রদান করতে হবে। এর আগে এই আবেদন ফি ছিল ৫৬০ টাকা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।

তবে গত ২৭ এপ্রিল ২০২২ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতোপূর্বে আবেদন করেছেণ তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২ শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রীপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।

এক্ষেত্রে চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি, ৩ বছর মেয়াদী অনার্সসহ স্নতকোত্তর ডিগ্রির সমতূল্য হিসেবে গণ্য হবে।

৯ম গ্রেডে সহকারী ম্যানেজারের বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে ২২০০০-৫৩০৬০ টাকা।

প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩২ বছর। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষঅ বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com