| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম বুথ উদ্বোধন
রাজধানীর দিলকুশায় অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম বুথ চালু করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দৃষ্টিনন্দন বুথটি উদ্বোধন করেন এমডি মতিউল হাসান। এ বুথ থেকে গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, শাখাপ্রধান ও এসইভিপি মো. আব্দুল হালিম এবং হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।
Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam