শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সহযোগী প্রতিষ্ঠানের অর্থ বিদেশে পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

  |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

সহযোগী প্রতিষ্ঠানের অর্থ বিদেশে পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

সহযোগী প্রতিষ্ঠানের অর্থ বিদেশে পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠানের সেবার অর্থ বিদেশি মূল কোম্পানিকে পরিশোধ সহজ করে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠান থেকে এক হিসাব বছরে নিট মুনাফার ১০ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশে অর্থ পাঠাতে পারবে। তবে এই অর্থ পাঠাতে হলে সাবসিডিয়ারি কোম্পানির ৫০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে হবে বিদেশি কোম্পানিগুলোকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি কোম্পানির স্থানীয় সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদেশি প্যারেন্ট বা গ্রুপ অব কোম্পানি থেকে বিভিন্ন সেবা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে। এ ক্ষেত্রে, ব্যাংকগুলো স্থানীয় সাবসিডিয়ারি কোম্পানিগুলোর পক্ষে সেবা মূল্য বাবদ অর্থ পরিশোধ করতে পারবে, যদি সেবা বা পরিষেবাগুলো স্থানীয়ভাবে পাওয়া না যায়। তবে বিদেশি গ্রুপ কোম্পানিগুলো সাবসিডিয়ারি কোম্পানির ৫০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে হবে। এসব প্রতিষ্ঠান থেকে বিদেশে পাঠানো অর্থের পরিমাণ এক হিসাব বছরে নিট মুনাফার ১০ শতাংশের বেশি হবে না। নির্ধারিত ১০ শতাংশ সীমার চেয়ে বেশি পরিশোধের প্রয়োজন হলে খসড়া চুক্তি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ বাংলাদেশ ব্যাংককে আবেদন করতে হবে মর্মে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, হিসাব বছরের মধ্যেও সেবা মূল্য বিদেশে পাঠানোর যোগ্য হবে। এক্ষেত্রে সম্ভাব্য মুনাফার পরিমাণ নির্ধারণ ও তা অডিটর দ্বারা প্রত্যয়িত হতে হবে। কোনো পরিষেবা বাবদ অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতির প্রয়োজন হলে বিদেশে অর্থ পাঠানোর বিষয়টি আলোচ্য সার্কুলার অনুযায়ী হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো বিদেশি প্যারেন্ট বা গ্রুপ অব কোম্পানি থেকে সেবা ক্রয় বাবদ মূল্য সহজে পরিশোধ করতে পারবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com