শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইএ’র প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন বিকেলে

  |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

বিআইএ’র প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন বিকেলে

বিআইএ’র প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন বিকেলে

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির শীর্ষ ৩ পদের নির্বাচন আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বেলা আড়াইটায় প্রেসিডেন্ট পদের নির্বাচন এবং ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন হবে বেলা সাড়ে ৪টায়। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিটির সচিব ও বিআইএ’র সেক্রেটারি ওমর ফারুক বলেন, নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এক্ষেত্রে প্রেসিডেন্ট যদি লাইফ বীমা থেকে নির্বাচিত হন তাহলে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন করা হবে নন-লাইফ বীমা খাত থেকে এবং ভাইস-প্রেসিডেন্ট হবেন লাইফ বীমা থেকে।

রি-সিডিউল অনুসারে প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২২ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ফরম বিক্রির জন্য অফিস খোলা ছিল। একইসাথে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য এবং ফার্স্ট ভাইস- প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য বেলা ৪টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নন-লাইফ বীমার নির্বাচিত সদস্যরা হলেন-

গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালক তায়েফ বিন ইউসুফ, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসাইন আখতার, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেন লিন্টু এবং এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আবদুল মতিন সরকার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাইফ বীমার সদস্যরা হলেন-

ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com