শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাঈদ আহমেদ প্রেসিডেন্ট নির্বাচিত, প্রথম ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান -ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন

  |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

সাঈদ আহমেদ প্রেসিডেন্ট নির্বাচিত, প্রথম ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান -ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন

সাঈদ আহমেদ প্রেসিডেন্ট নির্বাচিত, প্রথম ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান -ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন

দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)। গতকাল রোববার কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য এসব পদে নির্বাচিত হয়েছেন তারা। এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও নির্বাহী সদস্য পদে তাদের বিজয়ী হয়ে আসতে হয়েছে।

বিআইএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত অন্য ১৭ সদস্য হলেন- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম, হোসেন আখতার, চেয়ারম্যান-সিটি ইন্স্যুরেন্স, মোহাম্মদ ফকরুল ইসলাম, চেয়ারম্যান- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স; বেলাল আহমেদ, পরিচালক- জনতা ইন্স্যুরেন্স; তায়েব বিন ইউসুফ, পরিচালক- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স; আরিফ সিকদার, পরিচালক- এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স; আমিন হেলালী, ভাইস-চেয়ারম্যান- বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স; ফারজানা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স; মো. ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা- এশিয়া ইন্স্যুরেন্স; ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, মুখ্য নির্বাহী কর্মকর্তা- রিপাবলিক ইন্স্যুরেন্স; মো. আব্দুল মতিন সরকার, মুখ্য নির্বাহী কর্মকর্তা- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স; সৈয়দ বদরুল আলম, পরিচালক- বেস্ট লাইফ ইন্স্যুরেন্স; বিএম ইউসুফ আলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা- পপুলার লাইফ ইন্স্যুরেন্স; মো. জালালুল আজিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স; মো. কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা- জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

বিআইএ’র নতুন প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড ও পিউরিটি ফুডস লিমিটেডের চয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ, সিটি হোমস্ লিমিটেড ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লিমিটেডের (পদ্মা ব্যাংক লি.) পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তন চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

সাঈদ আহমেদ লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ’র রিজিওন চেয়ারপারসন। তিনি ঢাকা ক্লাব লি., গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লি., কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লি., বাংলাদেশ ফ্লাইং ক্লাব লি., চট্টগ্রাম বোট ক্লাব লি. এবং অল কমিউনিটি ক্লাব লি. এর স্থায়ী সদস্য এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন এবং রাজধানী শ্যুটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। সাঈদ আহমেদ শরীয়তপুর জেলা সমিতির পৃষ্ঠপোষকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনি ইতিপূর্বে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডে (২০১০-২০১২) মেয়াদে ভাইস-চেয়ারম্যান এবং (২০১৯-২০২৪) মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনেও সফলতার পরিচয় দিয়েছেন।

প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও তিনি ডেল্টা লাইফ সিকিউরিটিজের চেয়ারম্যান। ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও এমসিও ট্রেডিং ইন্টারন্যাশনাল (প্রাইভেট লি.) লিমিটেডের চেয়ারম্যান।

বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৪নং ক্রমিকের বিধান অনুযায়ী ২০২৫-২০২৬ মেয়াদে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন, পরবর্তীতে নির্বাচিত সদস্যদের দ্বারা প্রেসিডেন্ট, প্রথম-ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিআইএ’র নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়।

নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন। সদস্য হিসেবে ছিলেন- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।

অপরদিকে নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন – সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com