| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
প্রাইম ব্যাংক গ্রামার স্কুলকে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক গ্রামার স্কুলকে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিএফও ও সেক্রেটারি সুজয় কুমার বিশ্বাস, প্রাইম ব্যাংক হসপিটালের (প্রস্তাবিত) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএসএম মাহমুদ হাসান, প্রাইম ব্যাংক গ্রামার স্কুলের অধ্যক্ষ মেজর (অব.) এমএম আখতারুজ্জামান, প্রাইম ব্যাংকের লায়াবিলিটি প্রধান শায়লা আবেদীন ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং প্রধান এমএম মাহবুব হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam