| বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
গ্লোবাল ইসলামী ব্যাংকের কাশিনাথপুর শাখা ও মোগরাপাড়া উপশাখার উদ্বোধন
গ্লোবাল ইসলামী ব্যাংক পাবনায় কাশিনাথপুর শাখা ও নারায়ণগঞ্জের সোনারগাঁয় মোগরাপাড়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা গতকাল প্রধান অতিথি হিসেবে কাশিনাথপুর শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় কাশিনাথপুর বণিক সমিতির সভাপতি কাজী রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ, সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মনজুর ইলাহী বক্তব্য প্রদান করেন। অন্যদিকে একই সময়ে ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আতাউস সামাদ প্রধান অতিথি হিসেবে মোগরাপাড়া উপশাখার উদ্বোধন করেন।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam