শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও বিআইএর উদ্যোগে ব্যাংকান্স্যুরেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

প্রাইম ব্যাংক ও বিআইএর উদ্যোগে ব্যাংকান্স্যুরেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক ও বিআইএর উদ্যোগে ব্যাংকান্স্যুরেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির (বিআইএ) উদ্যোগে তিন দিনব্যাপী ব্যাংকান্স্যুরেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মহাখালীতে অবস্থিত বিআইএ-এর অফিসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিয়ন্ত্রক সংস্থা, ইন্স্যুরেন্স ও ব্যাংকিং খাতের সিনিয়র অভিজ্ঞরা প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে মূলত সম্প্রতি চালু হওয়া ব্যাংকান্স্যুরেন্স বিষয়ে আলোকপাত করা হয় এবং প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ, প্রায়োরিটি, পেরোল এবং রিটেইল অ্যাসেট টিমের সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) সদস্য (আজীবন) মো. আপেল শাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ-এর ফ্যাকাল্টি মেম্বার এসএম ইব্রাহীম হোসেন।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com