শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ইউসিবি

  |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ইউসিবি

নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদানকারী ব্যাংক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

ডিজিটাল লেনদেনের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে বিশ্বাস করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এই ক্যাশলেস যাত্রার অন্যতম প্রধান মাধ্যম হলো কার্ড। এই লক্ষ্যে কার্ড সেবার পরিসর বৃদ্ধি, গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর ইউসিবি।

ইউসিবি কার্ড সেবার বিশেষ বৈশিষ্ট্য

ইউসিবির ব্যাংক কার্ড গ্রাহকদের জন্য বেশ কিছু অনন্য সুবিধা প্রদান করে, যা অন্যান্য ব্যাংকের তুলনায় এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এর মধ্যে উল্লেখযোগ্য—

  • নির্দিষ্ট কিছু কার্ডের জন্য ‘ইস্যুয়িং ফি’ নেই এবং বছরে নির্দিষ্ট পরিমাণ লেনদেন করলে বার্ষিক ফি মওকুফ করা হয়।
  • ইউসিবির সব কার্ড ইএমভি চিপ-সক্ষম, যা পিসিআইডিএসএস সার্টিফিকেশন অনুযায়ী পরিচালিত হয় এবং লেনদেনকে নিরাপদ রাখে।
  • ইউনেট (Unet) ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা নিজেদের কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন।
  • বিশ্বের ১,৪০০+ এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস সুবিধা (বিশেষত প্ল্যাটিনাম, সিগনেচার ও ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীদের জন্য)।
  • নির্দিষ্ট রেস্টুরেন্ট, ই-কমার্স ও রিটেইল স্টোরে কেনাকাটায় ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
  • শূন্য (০) শতাংশ ইএমআই–সুবিধা, যা সুদবিহীন কিস্তিতে কেনাকাটার সুযোগ দেয়।
  • এসএমই (SME) ব্যবসায়ীদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড।
  • ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড, যা মোবাইল ওয়ালেট ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com