শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা সফল চার শতাধিক উন্নয়ন কর্মীর সুন্দরবন ভ্রমণ

  |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা সফল চার শতাধিক উন্নয়ন কর্মীর সুন্দরবন ভ্রমণ

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবসা সফল চার শতাধিক উন্নয়ন কর্মীর সুন্দরবন ভ্রমণ

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একক ও গণ-গ্রামীণ বীমার দেশব্যাপী চার শতাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মীদের নিয়ে সুন্দরবন ভ্রমণের আয়োজন করা হয়। রোববার (২৩ ফেব্রুয়ারি) খুলনা থেকে তিন দিনের এই আয়োজনে বিলাসবহুল পর্যটকবাহী ৯টি জাহাজযোগে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) খুলনা ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে এক সম্মেলন ও ব্রিফিয়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এবং সহকারী এমডি ও সিএফও মিলটন বেপারী সভায় অনলাইনে যুক্ত হয়ে ভ্রমনকারীদের পরামর্শ প্রদান করেন।

এসময় কেন্দ্রীয় কার্যালয়ের ডিভিপি এস. এম. শফিউল্লাহ, এভিপি মো. আলী কাওসার, এভিপি বিপুল ভৌমিক, সিনিয়র ম্যানেজার মো. আক্তার হোসেন, এসইও মো. শরীফুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা লুচিয়ারা খাতুন সহ খুলনা একক ও গণ-গ্রামীণ বীমার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com