| শনিবার, ০১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯০তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯০তম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভায় ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam