| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৬ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৪ টাকা ২৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আগের হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এর আগে ২০১৬, ২০১৭, ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৫ হিসাব বছেরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১৭ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৬২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২৭ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam