| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
আইবিসিএফ টাস্ক কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) টাস্ক কমিটির ৪১তম সভা সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরিদ উদ্দিন আহমদ, আইবিসিএফের উপদেষ্টা একেএম নুরুল ফজল বুলবুল এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. নাজমুস সাদাত, গ্লোবাল ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।
Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam