| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
এনসিসি ব্যাংক ও কমার্স প্লেক্সের মধ্যে রেমিট্যান্স বিতরণবিষয়ক চুক্তি স্বাক্ষর
এনসিসি ব্যাংক পিএলসি এবং কমার্স প্লেক্স লিমিটেড (সিমপাইসা), ইউকের মধ্যে রেমিট্যান্স বিতরণবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন এবং কমার্স প্লেক্স লিমিটেড (সিমপাইসা), ইউকের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশনস অফিসার বাছির নজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও ট্রেজারি প্রধান মো. জহুরুল করীম চৌধুরী এবং এসএভিপি ও রেমিট্যান্স অ্যান্ড এনআরবি ব্যাংকিং প্রধান মো. ফরাদুজ্জামান উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam