| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
নারীদের জন্য এমটিবি ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স নিয়ে এল ‘নিবেদিতা বান্ডল ইন্স্যুরেন্স’
নারীদের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নের পথে আরেকটি নতুন সংযোজন হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি যৌথভাবে চালু করল ‘নিবেদিতা বান্ডল ইন্স্যুরেন্স’। সম্প্রতি এমটিবি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে এমটিবির সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজমেন্ট টিম অংশ নেন। অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নারীদের ক্ষমতায়নে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের গুরুত্ব তুলে ধরেন। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী ব্যাখ্যা করেন, কীভাবে ‘নিবেদিতা ইন্স্যুরেন্স বান্ডল’ নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রিন ডেল্টার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত, বিশেষভাবে এমটিবি অঙ্গনা গ্রাহকদের জন্য ডিজাইন করা এ ইন্স্যুরেন্স প্যাকেজটি নারীদের অর্থনৈতিক সুরক্ষা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চালু হওয়া এ বিশেষ উদ্যোগটি নারীদের আর্থিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন।
Posted ৬:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam