| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 58 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন
আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইট চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে নতুন ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান ও মো. মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ইমতিয়াজ ইউ. আহমেদ ও এমএম সাইফুল ইসলাম, কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক এফসিএ এবং আইটি প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব।
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam