দ্বিতীয়ত, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এমটিবি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস প্রদান করে, যা ভ্রমণকালে গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধা। এমটিবি পিসিআই ডিএসএস স্বীকৃত একটি ব্যাংক, যা গ্রাহকদের কার্ড ব্যবহারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। আমাদের রিওয়ার্ড পয়েন্টের মূল্য অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি, রিওয়ার্ড পয়েন্টের রিডেম্পশন রেটও বেশ ভালো এবং গ্রাহকরা খুব সহজেই অনলাইনে রিডিম করতে পারেন। এমটিবির স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা ক্রেডিট কার্ড-সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সুবিধা—কার্ড অ্যাক্টিভেশন, ব্লক, বিল পেমেন্ট উপভোগ করতে পারেন। এত এত সুযোগ-সুবিধার কারণে গ্রাহকরা এমটিবির ক্রেডিট কার্ড নিতে আগ্রহী হচ্ছেন। আমরাও রীতিনীতি মেনে ক্রেডিট কার্ড নিয়ে গ্রাহকদের পাশে দাঁড়াচ্ছি।
সম্প্রতি আপনারা ব্যাংকের রিব্র্যান্ডিং করছেন। এমটিবির লোগোতেও পরিবর্তন এনেছেন। এক্ষেত্রে ক্রেডিট কার্ডের সেবার ধরনেও বড় কোনো পরিবর্তন আসছে কি?
এমটিবির ক্রেডিট কার্ড সেবায় আমরা প্রতিনিয়ত নতুনত্ব যোগ করি। আমরা ভিসা ব্র্যান্ডের শীর্ষ প্রডাক্ট ‘ভিসা ইনফিনিটি’ ও ইউনিয়নপে ব্র্যান্ডের শীর্ষ প্রডাক্ট ‘ইউনিয়নপে ডায়মন্ড’ লঞ্চ করতে যাচ্ছি। এছাড়া ব্যাংকের সব ধরনের সেবায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা আরো বেশি সহজ ও নিরাপদে এমটিবির সেবা উপভোগ করতে পারছেন।
এ মুহূর্তে আপনারা গ্রাহকদের কত ধরনের ক্রেডিট কার্ড দিচ্ছেন?
এমটিবি তার গ্রাহকদের ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়ন পে ব্র্যান্ডের কার্ড দিচ্ছে। আমাদের কার্ডগুলোর শ্রেণী হলো ক্ল্যাসিক, গোল্ড, প্লাটিনাম, টাইটেনিয়াম, সিগনেচার ও ওয়ার্ল্ড। সামর্থ্যবান সব শ্রেণী-পেশার মানুষের জন্য আমরা ক্রেডিট কার্ডের প্যাকেজগুলো সাজিয়েছি।
এর মধ্যে জনপ্রিয়তা বেশি কোনটির?
এমটিবির ক্রেডিট কার্ডের মধ্যে মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও ভিসা-সিগনেচার বেশি জনপ্রিয়। বর্তমানে দেশে আমাদের সবচেয়ে বেশি সিগনেচার ক্রেডিট কার্ড রয়েছে। এ কার্ডে নিয়মিত অফারের পাশাপাশি রয়েছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস এবং দেশের ভেতরে ও বাইরে লাউঞ্জ ব্যবহারের সুবিধা। দেশের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিদেশ ভ্রমণের প্রবণতা ক্রমাগত বাড়ছে। সেক্ষেত্রে এমটিবির ক্রেডিট কার্ড গ্রাহকদের নির্ভরযোগ্য বন্ধুর ভূমিকা পালন করছে।
বহুদিন ধরে আমরা দেশে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার কথা শুনছি। কিন্তু কোনো পরিবর্তন কি দেখছেন?
ক্যাশলেস সোসাইটি হওয়ার জন্য বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। তবে আমাদের ব্যাংকে গত কয়েক বছরে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন বেড়েছে। পুরো ইন্ডাস্ট্রিতেই এটি বেড়ে চলেছে। কোনো ব্যাংকের প্রবৃদ্ধি কম, আবার কোনো ব্যাংকের বেশি। এর পেছনে মূলত দুটি কারণ লক্ষ করা যায়। প্রথমত, ক্যাশলেস লেনদেনের বিষয়ে গ্রাহকদের মাঝে সচেতনতা বেড়েছে। কার্ড ব্যবহার করলে অনেক ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় এবং এটি কতটা সুবিধাজনক তা গ্রাহকরা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, ব্যাংকগুলো কার্ডে নিয়মিত নতুন অফার নিয়ে এসেছে এবং আমরা ক্যাশলেস লেনদেনের সুবিধাগুলো তুলে ধরেছি, যা গ্রাহকদের কার্ড ব্যবহারে উৎসাহিত করেছে। এ কারণেই ক্যাশলেস লেনদেন প্রতিনিয়ত বাড়ছে। আমি মনে করি, আগামীতে এটি আরো বাড়বে।
বাংলাদেশের মানুষ এখনো নগদ লেনদেনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এ অভ্যাস কীভাবে পরিবর্তন করা যায়?
আমার মনে হয়, এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। গ্রাহকরা ক্রমেই ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকে পড়ছেন। কারণ বর্তমানে মানুষ ডিজিটাল লেনদেনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও নগদ লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট বেশি করি। কার্ড ব্যবহারের বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কার্ডের অফারগুলো ব্যাপকভাবে প্রচার করার মাধ্যমে ধীরে ধীরে এ লেনদেন আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি।
ক্রেডিট কার্ডকে কীভাবে আরো সহজলভ্য করা যায় বলে আপনি মনে করেন?
ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে বর্তমানে ট্যাক্স রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। তবে অনেক গ্রাহক রয়েছেন যারা গৃহিণী বা অন্যান্য পেশায়, তাদের টিআইএন নেই। এ পরিস্থিতিতে যদি বাংলাদেশ ব্যাংক বা সরকার ট্যাক্স রিটার্ন জমাদানের শর্তটি একটি নির্দিষ্ট ক্রেডিট লিমিট পর্যন্ত শিথিল করে, তাহলে ক্রেডিট কার্ডের প্রসার ঘটবে।
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এমটিবির ক্রেডিট কার্ডের আকর্ষণ কী?
ঈদুল ফিতর বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। সারা বছরই বিশেষ এ দিনকে ঘিরে মানুষের নানা ধরনের পরিকল্পনা থাকে। এ পরিকল্পনার একটি বড় অংশই হলো ঈদের কেনাকাটা। এবারের ঈদে এমটিবি গ্রাহকদের জন্য বেশকিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে লাইফস্টাইল ও গ্রোসারি স্টোরে ১০ গুণ এমরিওয়ার্ডজ পয়েন্টস, অনলাইন শপিংয়ে পাঁচগুণ এমরিওয়ার্ডজ পয়েন্টস, ৩০০+ রেস্টুরেন্ট এবং লাইফস্টাইল ব্র্যান্ডে ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান (BOGO) অফার, ইলেকট্রনিক আইটেমে শূন্য শতাংশ ইএমআই করলেই ৫,০০০ বোনাস এমরিওয়ার্ডজ পয়েন্টস। এসব অফার এমটিবির ক্রেডিট কার্ডকে গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রে নিয়ে এসেছে।