শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কারণ ছাড়াই বাড়ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর

কারণ ছাড়াই বাড়ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর

বীমা খাতের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ডিএসইতে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৩৫ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯০ পয়সায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ৫০ ও ৫৫ টাকা ৫০ পয়সা।
২০২০ সালের পর দুই বছরের লভ্যাংশ ঘোষণা না করা এবং এজিএম করতে ব্যর্থ হওয়ায় ২০২৩ সালের ১৩ জুলাই কোম্পানিটিকে ‘‌এ’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন করেছে বিএসইসি। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সর্বশেষ ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পর থেকে কোম্পানিটি বার্ষিক ও প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ করছে না। সম্প্রতি কোম্পানিটি উচ্চ আদালতের কাছ থেকে ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০২১, ২০২২ ও ২০২৩ হিসাব বছরের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com