শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম মহানগরীর শাখাগুলোর উদ্যোগে রমজানের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর সিআরবি রোডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ইমতিয়াজ ইউ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও জোনাল হেড চট্টগ্রাম রাশেদ সরওয়ার। মদুনাঘাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ।

এ সময় জুবলী রোড শাখার ব্যবস্থাপক এটিএম কামরুদ্দিন চৌধুরী, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির মিয়া, বন্দরটিলা শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রশীদসহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com