শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অগ্নি বীমা দাবির ১১ কোটি টাকা পরিশোধ করল বিজিআইসি

  |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

অগ্নি বীমা দাবির ১১ কোটি টাকা পরিশোধ করল বিজিআইসি

অগ্নি বীমা দাবির ১১ কোটি টাকা পরিশোধ করল বিজিআইসি

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি’র বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোংলা ইপিজেড, খুলনায় ভিআইপি-১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয় গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে।

তারই প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন একাউন্ট অগ্রিম প্রদানের জন্য বিজিআইসি’র নিকট আবেদন করে। বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে ব্রোকার প্রটেকশন রি-এর মাধ্যমে বিদেশি পুনর্বীমাকারীর নিকট থেকে ১১ কোটি টাকা প্রাপ্ত হয়ে ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমা দাবির চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তরের সময় বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com