শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ’র জবাবদিহীতার অভাব প্রসঙ্গে

  |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

আইডিআরএ’র জবাবদিহীতার অভাব প্রসঙ্গে

আইডিআরএ’র জবাবদিহীতার অভাব প্রসঙ্গে

আমাদের সমাজে প্রায় সকল ক্ষেত্রে জবাবদিহীতার অভাব পরিলক্ষিত হয়। বীমা খাতও তার ব্যতিক্রম নয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যকলাপে জবাবদিহীতার কোন পরিচয় পাওয়া যায় না। একথা বললে ভুল হবে না যে, তারা এক প্রকার গা ছাড়া গোছের কাজ করেই ক্ষ্যান্ত।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাজে সিরিয়াসনেসের যথেষ্ট অভাব রয়েছে। বলতে গেলে বিগত প্রায় দেড় দশকে বীমা খাতের তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়নি। আর এর দায়িত্ব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকেই নিতে হবে।

বীমা গ্রাহকের স্বার্থে কি কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যার্থ তা জানা প্রয়োজন।

জবাবদিহীতার অভাব এক প্রকার অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। এর অবসান হওয়া প্রয়োজন।

বীমা খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহীতার আওতায় আনা প্রয়োজন। অন্যথায় বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়।

আশা করি বীমা খাতের বৃহত্তর স্বার্থে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা আইন লঙ্ঘনকারি বীমা কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com