শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমটিবি ও র‌্যানকন মোটরবাইকসের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

এমটিবি ও র‌্যানকন মোটরবাইকসের মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি ও র‌্যানকন মোটরবাইকসের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং র‌্যানকন মোটরবাইকস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় র‌্যানকন মোটরবাইকসের পরিবেশকদের অর্থায়ন করবে এমটিবি। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবির এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান এবং র‌্যানকন মোটরবাইকসের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আবদুল মাননান, হেড অব ডব্লিউবিডি-২ মো. হাবিবুর রহমান, হেড অব এসএমই ও এগ্রি ব্যাংকিং সঞ্জীব কুমার দে, হেড অব ডব্লিউবিডি-২ ইউনিট মো. নোমানুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র পরিবেশক র‌্যানকন মোটরবাইকস লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com