শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

  |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৩ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৮১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ২৫ পয়সায়।

২০০৭ সালে শেয়ারবাজারে আসা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৬০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৬৭ কোটি ৩৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮ দশমিক ৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৫৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com