| রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব (সাময়িক দায়িত্ব) এএইচএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam