| সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 57 বার পঠিত
মিডল্যান্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসান খান চৌধুরী
মিডল্যান্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান খান চৌধুরী। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেছেন এবং ১৯৯২ সালে তিনি প্রাণ-আরএফএল গ্রুপে পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং ব্যবসা পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রদর্শন করেন।
আহসান খান চৌধুরী বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাণ ও আরএফএল এফএমসিজি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দুটি অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড, যেখানে বিভিন্ন খাতে ১ লাখ ৪৫ হাজারের বেশি কর্মী কর্মরত রয়েছে। —বিজ্ঞপ্তি
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam