শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কমিউনিটি ব্যাংক পরিচালনা পর্ষদের ৬২তম সভা অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

কমিউনিটি ব্যাংক পরিচালনা পর্ষদের ৬২তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক পরিচালনা পর্ষদের ৬২তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬২তম সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারসে গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। এ সময় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) মো. মতিউর রহমান শেখ, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি (অ্যাডমিন-পুলিশ হেডকোয়ার্টারস) কাজী মো. ফজলুল করিম, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ডিআইজি (পুলিশ টেলিকম) মো. আমিনুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (যুগ্ম কমিশনার-ডিএমপি) সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহমদ মুঈদ, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এমডি (চলতি দায়িত্ব) মো. আবদুল কাইয়ুম খান ও কোম্পানি সচিব সাইফুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com