শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাসীদের জন্য ব্র্যাক ব্যাংকের স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা

  |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

প্রবাসীদের জন্য ব্র্যাক ব্যাংকের স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা

প্রবাসীদের জন্য ব্র্যাক ব্যাংকের স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা

প্রবাসী বাংলাদেশীদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ই-কেওয়াইসির মাধ্যমে তাৎক্ষণিক নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধাসহ তাদের পরিবারের জন্য দুটি বিশেষায়িত ব্যাংকিং প্রডাক্ট চালু করেছে ব্র্যাক ব্যাংক। ই-কেওয়াইসি, প্রবাসী পরিবার এবং ‘তারা’ প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট সেবা চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনন্য অবদানকে সম্মান জানাচ্ছে।

ব্র্যাক ব্যাংকের অ্যাডভান্সড ইলেকট্রনিক নো ইওর কাস্টমার (ই-কেওয়াইসি) প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের কোনো ব্রাঞ্চে না গিয়ে প্রবাসী বাংলাদেশীরা বিদেশ থেকেই তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর পরপরই গ্রাহকরা আস্থা অ্যাপ ডাউনলোড করে সব ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। ডিপোজিট অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেটে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, সিকিউরড লোন সুবিধা, এফডি ও ডিপিএস খোলাসহ আস্থা অ্যাপের মাধ্যমে প্রবাসীরা আরো নানাবিধ ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

ই-কেওয়াইসি সুবিধার ফলে প্রবাসীরা এখন কোনো ঝামেলা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন, যা ক্রস-বর্ডার সংক্রান্ত প্রচলিত বাধা দূর করে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com