শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে সব ব্যাংক

  |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে সব ব্যাংক

চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে সব ব্যাংক

আগামী ১৩ এপ্রিল (রোববার) বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে নির্বাহী আদেশে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল রোববার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলায় রোববার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।’ সার্কুলারটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com