শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১২ এপ্রিল ২০২৫, যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, ২০টি শাখার ব্যবস্থাপক, ৮টি উপশাখার ব্যবস্থাপক এবং অপারেশন্স ম্যানেজারগণ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, “দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ন্যাশনাল ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গার্মেন্টস, কৃষি ও এসএমই খাতে ব্যাংকটির অবদান প্রশংসনীয়।”

তিনি শাখা ব্যবস্থাপকদের খেলাপি ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত আহরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন ও আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com