অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ প্রিন্ট
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪২১তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২১তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ এবং ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এএমডি মো. রাফাত উল্লা খান ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।
Posted ০৪:৩৫ AM | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com