| বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 135 বার পঠিত
জেনিথ লাইফের ফেনী সেলস অফিস উদ্ধোধন
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ফেনী সেলস অফিস গতকাল উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, চিফ সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন (সিএসডিও) অফিসার মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেনী সেলস অফিস ইনচার্জ ও সেলস্ ম্যানেজার মো. শাহীনুল ইসলাম।
Posted ৪:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam