| সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 175 বার পঠিত
ইউনিয়ন ব্যাংকের ২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। এ সময় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের এমডি ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ইকবাল। সভায় ব্যাংকের ব্যবসা-বাণিজ্য, আমানত ও রেমিট্যান্স সংগ্রহ বৃদ্ধি এবং বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam